গোসল করানোর সময় ‘নড়ে উঠলো’ লাশ

হিলি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৮

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবক স্বাভাবিক মৃত্যু হয়েছে। এরপর তার দাফনকার্য সম্পন্নের জন্য খোঁড়া হয় কবর। তবে গোসল করানোর সময় লাশ নড়ে উঠেছে এবং শ্বাস নিয়েছে এমন দাবিতে দ্রুত তাকে হাসপাতালে নেন স্বজনরা। দুই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হিলির দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামে ঘটনাটি ঘটে। সোহাগ হোসেন ওই গ্রামের হারেজ আলীর ছেলে। পরে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নাটোরে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সোহাগ নামের ওই যুবক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরপর সেখান থেকে আজ সকালে তার লাশ হিলিতে নিয়ে আসা হয়। দাফন সম্পন্নের জন্য কেন্দ্রীয় কবরস্থানে খোঁড়া হয় কবর। এরপর গোসল করানোর জন্য নেওয়া হলে নড়ে ওঠে বলে দাবি করেন স্থানীয়রা। এ সময় পরিবারের লোকজন তাকে নিয়ে দ্রুত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তার চেকআপ করে দ্রুত সেখান থেকে তাকে পার্শ্ববর্তী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে ওই যুবকের লাশ নামিয়ে দিয়ে বাজারে দোকানে আসি। এরপরে দোকানে এসে শুনছি, সে নাকি জীবিত আছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি আমার কাছে আশ্চর্যজনক মনে হলেও বাজারে অনেকেই বিষয়টি নিয়ে বলাবলি করছিলেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শামিম সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, আমার ফুফাতো ভাই সোহাগ মৃত্যুবরণ করেন। এরপর তার দাফনের প্রস্তুতি চলছিল, এ সময় সে জীবিত আছে বলে কেউ কেউ বলতে থাকে। যার কারণে তাকে নিয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাণ আছে জানিয়ে জয়পুরহাটে নিয়ে যাওয়ার জন্য বলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মোতাবেক জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে এসেছি। বিকেলেই তার দাফন সম্পন্ন হবে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুন নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, আজ সকালের দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় আমরা তার প্রেশার ও পালস চেক করে পাইনি। ইসিজি করা হলে এ সময় সব লাইন ফ্লাট ছিল শুধুমাত্র একটা লাইনে হালকা রিদম পাওয়া যায়। যার কারণে মৃত বলে ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে তাকে আমরা জয়পুরহাট জেলা সদর হাসপাতালে স্থানান্তর করি।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম