রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করলেন ভূমিহীনরা

রংপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৭

ভূমিহীনদের আবাসন সংকট নিরসন, খাস জমি উদ্ধার করে তাদের মাঝে বরাদ্দসহ ১০ দফা দাবিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভূমিহীনরা।

এর আগে, নগরীর প্রেসক্লাব চত্বর থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তাদের নেতা মমিনুর রহমান আব্দুল কুদ্দুস।

বক্তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পর্যায়ে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য বাড়ি নির্মাণ করে দিয়ে তাদের পুনর্বাসন করছেন। কিন্তু রংপুর সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী ৩০ হাজার ভূমিহীন পরিবার মানুষের জমিতে ঘর করে মাটি ভাড়া দিয়ে কিংবা বাসা ভাড়া নিয়ে মানবেতর দিন যাপন করছেন। বার বার আবেদন করা সত্ত্বেও তাদের আবাসনের কোনও ব্যবস্থা করা হচ্ছে না। অথচ নগরীতে প্রচুর খাস জমি আছে। সেই খাস জমিগুলো ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিতে অনেকবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সিটি করপোরেশনের খাস জমি ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অপরদিকে, চাল, ডাল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো। তাদের অভিযোগ, আয় বাড়েনি কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে কয়েকগুণ। সে জন্য স্বল্পমূল্যে সহায় সম্বলহীন পরিবারদের রেশন কার্ডের আওতায় এনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার দাবি জানান ভূমিহীন নেতারা। সেই সঙ্গে অবিলম্বে ভূমিহীনদের আবাসনের ব্যবস্থা, খাস জমি বরাদ্দসহ ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে তারা রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমানকেও স্মারকলিপি দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান