রংপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি

গাইবান্ধা প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১০:৪৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ১০:৪৪

গাইবান্ধার সাদুল্লাপুরে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল মাইক্রোবাসে থাকা যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে। 

সোমবার ((২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের একবারপুর নামক এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে থানায় লিখিত অভিযোগ করেন শারমিন নাহার নামে এক ভুক্তভোগী।

শারমিন নাহারের অভিযোগ, সোমবার ঢাকায় তার বাবার মৃত্যু হয়। বিকেল ৪টার দিকে ঢাকার বাসা থেকে একটি মাইক্রোবাসে করে গ্রামের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসটি  একবারপুরে পৌঁছালে ৭-৮ জনের ডাকাত দল দুটি গাছ কেটে সড়কের ওপর ফেলে মাইক্রোবাস থামিয়ে দেয়। তারা অস্ত্র দিয়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে সবার কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে। গাড়ির গ্লাস ভেঙে একজন আহত হন।

ভুক্তভোগী শারমিন নাহার বলেন, ‘ডাকাত দল তাদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের মাইক্রোবাসে ডাকাতির এক ঘণ্টা আগে ঘটনাস্থল অতিক্রম করে বাবার মরদেহ নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি। বাবার দাফন সম্পন্ন করে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/আরআর/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান