কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৫

কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ গ্রেফতারের কথা জানিয়েছে। এই ঘটনায় প্রায় ১৬ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ ও নগদ মুদ্রার একটি কার্গো ডাকাতি করা হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজনদের মধ্যে এয়ার কানাডার দুই কর্মী রয়েছেন। তারা সুইজারল্যান্ড থেকে আগত ৪০০ কেজি ওজনের ৬ হাজার ৬০০টি স্বর্ণের বার ও ২.৫ মিলিয়ন কানাডীয় ডলার থাকা একটি কার্গো হাতিয়ে নিতে ভুয়া বিল প্রস্তুত করেছিল।

ডাকাতির ঠিক এক বছর পর পিল আঞ্চলিক পুলিশ এক সংবাদ সম্মেলনে ৯ সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে ১৯টি অভিযোগ আনা হয়েছে।

টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার কানাডার কার্গো কেন্দ্র থেকে এই স্বর্ণ ও নগদ মুদ্রা ডাকাতি করা হয়েছিল।

পুলিশ বলেছে, কানাডায় পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তারা জামিনে মুক্তি পেয়েছে। অপর এক সন্দেহভাজন ওন্টারিওর এক বাসিন্দাকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে কানাডাজুড়ে পরোয়ানা জারি করা হয়েছে।

এয়ার কানাডা বলেছে, ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ওই সময় কার্গো শাখায় কাজ করা অপর কর্মী অভিযোগ ঘোষণার আগে চাকরি ছেড়েছে।

এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, বিষয়টি আদালতে বিচারাধীন। ফলে এর বেশি মন্তব্য করা সম্ভব হচ্ছে না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম