চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১২:৩৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৬:১৮

গাইবান্ধায় রাজু মিয়া নামে এক যুবকের গলাকেটে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ফ্যাকা চন্দ্র বর্মণ নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

গ্রেফতার ফ্যাকা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম ভাঙ্গামোড় মন্দুয়ারপাড়া গ্রামের মৃত ভবেশ চন্দ্রের ছেলে।

ওসি মাসুদুর রহমান জানান, রাজু হত্যা মামলার আসামি ফ্যাকাকে ২৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে গাইবান্ধার পলাশবাড়ির উপজেলার হাসবাড়ী এলাকা থেকে রাজুর ইজিবাইকটি উদ্ধার করা হয়। এছাড়া হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রাজুকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছেন ফ্যাকা ও তার সহযোগীরা। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

গত ১৮ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজিরধরনি গ্রামে রেললাইনের পাশ থেকে গলাকাটা অবস্থায় রাজুর মরদেহ উদ্ধার পুলিশ।

রাজু সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাংগামোর চান্দের বাজারের ভোন্দু শেখের ছেলে। তিনি ইজিবাইক চালক ছিলেন।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম