কনস্টেবল নিয়োগের নামে প্রতারণা, আটক ৪

গাইবান্ধা প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১২:৫৮আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৩:২০

গাইবান্ধায় পুলিশ কনস্টেবলের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে চার যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। 

আটকেরা হলেন- শাহ আলম মন্ডল, গোলাম রব্বানী, সাজেদুল ইসলাম ও শফিকুল ইসলাম। তাদের সবার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, জাকারিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে তার ছেলের চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ টাকা নেয় প্রতারক চক্রটি। আরেকজনের কাছ থেকেও ৩ লাখ টাকা নেন তারা। জাকারিয়া প্রতারণা বুঝতে পেরে পাঁচ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন। অভিযান চালিয়ে গাইবান্ধা সদর এলাকা থেকে চার জনকে আটক করে পুলিশ। তবে প্রতারক চক্রটির মূল হোতা আব্দুল্লাহেল মেহেদী রাসেলকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকে অভিযান চলছে।
 
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় প্রতারণার মামলা হয়েছে। বিকালে প্রতারক চক্রের চার সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা দেখা হচ্ছে। 

গত ২৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে গাইবান্ধা পুলিশ লাইনস মাঠে। সেই নিয়োগকে কেন্দ্র করে প্রতারণা করছিল চক্রটি।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম