পঞ্চগড়ে গুজব ছড়ানোর অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১৯

পঞ্চগড় প্রতিনিধি 
০৫ মার্চ ২০২৩, ১৬:১৯আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৬:১৯

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতাসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এর মধ্যে আটককৃত ফজলে রাব্বী (৩০) পঞ্চগড় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার রাজনগর এলাকার সোলায়মান আলীর ছেলে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, গতকাল রাতে ফজলে রাব্বীসহ কয়েকজন যুবক মোটরসাইকেলে চড়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন দুজনকে গলা কেটে হত্যা করেছে এমন গুজব ছড়িয়ে দেয়। সেইসঙ্গে এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন। এরই পরিপ্রেক্ষিতে কয়েকজন তরুণ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করে এবং সড়ক অবরোধ করে। সেইসঙ্গে গাড়িতে অগ্নিসংযোগ, শহরের একটি জুতার দোকানসহ তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ফজলে রাব্বীসহ ১৯ জনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

পঞ্চগড়ের আহমদনগরে গত শুক্রবার থেকে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী সালানা জলসা শুরু হওয়ার কথা ছিল। এই জলসা বাতিলের দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র শিবিরসহ বেশ কয়েকটি সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। সেইসঙ্গে সড়ক অবরোধ করেন। পরে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান।

সংঘর্ষে দুজন মারা যান এবং সাত পুলিশ সদস্যসহ শতাধিক আহত হন। এ সময় শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দিন জেলা শহরের সিনেমা হল সড়কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সেখানেও কয়েকজন আহত হন।

/আরআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম