মানববন্ধন করে ড. ইউনূসের বিরুদ্ধে যা বললেন গ্রামীণ টেলিকমের কর্মকর্তা

রংপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২৩, ১৪:০৮আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৪:০৮

শ্রম আইনে প্রাপ্য লভ্যাংশ ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১১ মার্চ) দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে প্রতিষ্ঠানটির শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সেখানে বক্তব্য দেন গ্রামীণ টেলিকমের এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন। তিনি অভিযোগ করেন, ‘নোবেলবিজয়ী ড. ইউনূস গ্রামীণ টেলিকমের কর্ণধার হিসেবে আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি সবাই আমরা ওই প্রতিষ্ঠানের ট্রাস্টি। সে হিসেবে প্রত্যেকেই মোট লাভ্যাংশের শতকরা পাঁচ ভাগ প্রতি বছর পরিশোধ করার কথা। কিন্তু পাওনা পরিশোধ না করে উল্টো অনেককে চাকরিচ্যুত করেছেন তিনি। দীর্ঘদিন অতিবাহিত হলেও লভ্যাংশের শতকরা পাঁচ ভাগ অর্থসহ বকেয়া টাকা আমরা দীর্ঘদিন ধরনা দিয়েও পাচ্ছি না।’

তার দাবি, ‘ড. ইউনূসের মতো সম্মানিত ব্যক্তি যদি সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ না করে তাহলে দেশের মানুষ তার কাছে কী আসা করবে- তা আমাদের জানা নেই। আমাদের দাবি, আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের সব বকেয়া পাওনা পরিশোধ না করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।’ তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

/এফআর/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী