বাংলাদেশ-ভারত সম্পর্ক ভাইয়ের মতো: ভারতীয় সহকারী হাইকমিশনার

দিনাজপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৩, ০৩:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৩:০৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক ভাইয়ের মতো বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে দিনাজপুর জেলা ব্যবসায়ী নেতাদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মনোজ কুমার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসায়িক পরিধি দিন দিন বাড়ছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের রাস্তাঘাটগুলো একটু কম চওড়া। এগুলো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন আগে পার্বতীপুরে বাংলাদেশ-ভারত জ্বালানি তেলের পাইপলাইন চালু করা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ঘরের সম্পর্ক। আর এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, এ দেশের অনেকইে ভারতে ভ্রমণের জন্য যায়। দিনাজপুরে অনেক দর্শনীয় স্থান আছে। বাংলাদেশে অনেক ভালো ভালো স্থান আছে, যেগুলোতে পর্যটকরা আসতে পারে। এ বিষয়ে আরেকটু উদ্যেগ নিতে হবে। তাহলে শুধু ভারত নয়, নেপালসহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশে ভ্রমণ করতে আসবে।

সোমবার বাংলাবান্ধা পরিদর্শনে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে শিগগির আবার ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হবে। ভবিষ্যতে দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি।

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ।

এ সময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক, মোসাদ্দেক হোসেন পাপ্পু, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম