আগু‌নে পুড়ে ছাই ৩ কৃষ‌কের বসতবা‌ড়ি

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১০ এপ্রিল ২০২৩, ০২:৫৮আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০২:৫৮

কু‌ড়িগ্রা‌ম সদ‌রের ভোগডাঙা ইউ‌নিয়‌নের পা‌টেশ্বরী এলাকায় তিন কৃষ‌কের বসতবা‌ড়ি পু‌ড়ে গেছে। রবিবার (৯ এ‌প্রিল) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ইউ‌নিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের পা‌টেশ্বরী বিশ্বা‌সের খামার গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিসের ফায়ার ফাইটার নুর কা‌শেম ঘটনাস্থল ঘুরে এ‌সে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। বৈদ্যুতিক শটসা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা কর‌ছে ফায়ার সার্ভিস।

ভুক্ত‌ভোগী কৃষকরা হলেন বিশ্বা‌সের খামার গ্রা‌মের শাহ জামাল, শেখ কামাল ও শ‌হিদুল। তিন কৃষ‌কের পাঁচ‌টি থাকার ঘর, তিন‌টি রান্নাঘর ও এক‌টি গোয়ালঘর পু‌ড়ে গেছে। গোয়া‌লের গরু ছাড়া বসতবা‌ড়ির কোনও কিছুই রক্ষা করা সম্ভব হয়‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্রত্যক্ষদর্শী ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শী একই গ্রা‌মের বা‌সিন্দা আলী নুর রহমান জানান, রাত সা‌ড়ে ১০টার দি‌কে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। স্থানীয়রা এ‌গি‌য়ে এ‌সে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কর‌লেও তার আ‌গেই ওই কৃষক‌দের বসতবা‌ড়ির ঘরগু‌লো পু‌ড়ে যায়। ঘ‌রের ধান, চাল, পোশাক ও আসবাবপত্র সব পু‌ড়ে ছাই হ‌য়ে গেছে। খবর পে‌য়ে ঘণ্টাখা‌নেক প‌রে ফায়ার সা‌র্ভিসের টিম এ‌সে আরও এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌নে। ত‌বে ততক্ষ‌ণে ওই তিন কৃষ‌কের সব শেষ হ‌য়ে গে‌ছে। 

ফায়ার ফাইটার নুর কা‌শেম ব‌লেন, প্রায় দেড় ঘণ্টাব্যাপী আগুন জ্বলেছিল। ঘটনাস্থ‌লে পৌঁছার আ‌গেই তিন কৃষ‌কের ৯টি‌ ঘরসহ সব‌কিছু পু‌ড়ে গে‌ছে। তারা সবাই পাশাপা‌শি বসবাস কর‌তেন। ত‌বে আমরা যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের বস‌তিগু‌লো রক্ষা পে‌য়ে‌ছে। সংগৃহীত তথ্য পর্যা‌লোচনা ক‌রে ক্ষয়ক্ষ‌তির বিষয়ে প্রতি‌বেদন দেওয়া হ‌বে।

/এএম/এনএআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম