উপহারের ২০টি ঘর বিক্রি করায় তৃতীয় লিঙ্গের দলনেতা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৩, ২১:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২১:৪৫

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া গুচ্ছ গ্রামের ২০টি টিনের ঘর বিক্রির অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া দলনেতা) কথিত ‘গুরু মা’ রুবী বেগম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) আদালতে হাজির করা হলে পরে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘নারগুন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হাসান আলী বাদী হয়ে সরকারি ঘর বিক্রি করার অভিযোগে মামলা করেন। মামলায় তাকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়।

নারগুন ইউনিয়নের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, ‘পশ্চিম নারগুন ইক্ষু খামার এলাকায় ২০১৯ সালে তৃতীয় লিঙ্গের ৩০ সদস্যদের জন্য সরকার টিনের তৈরি বাড়ি করে দেয়। এরপর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাদের সেমিপাকা বাড়িও দেওয়া হয়। তবে টিনের ঘরগুলোতে ফাঁকা পড়েছিল। হঠাৎ ঘরগুলো গায়েব হয়ে যায়।’

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘সরকারি ঘর বিক্রি করে দেওয়া ফৌজদারি অপরাধ। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম