ঐক্য না থাকলে আবারও ৭৫’ এর পুনরাবৃত্তি ঘটাবে

গাইবান্ধা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৩

গাইবান্ধায় খালিদ মাহমুদ চৌধুরী এমপি দলের মধ্যে ঐক্য না থাকলে চক্রান্তকারীরা আবারও ৭৫’ এর ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে ৭৫’ এর পরেও অনেক চক্রান্ত হয়েছে। কিন্তু জনস্রোতের কাছে তা ভেসে গেছে। চক্রান্তকারীরা কেউ রেহাই পাননি। দম্ভকারী রাজাকার সালাহউদ্দিন চৌধুরীকেও ফাঁসিতে ঝুলতে হয়েছে।
শুক্রবার গাইবান্ধার সাদুল্লাপুর হাইস্কুল মাঠে ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।
পরে বেলা ৩টার দিকে, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারকে সভাপতি, অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, মোজাহারুল ইসলাম সরকার ও সামছুজোহা প্রামাণিক রাঙ্গাকে সহ-সভাপতি, সাহারিয়া খাঁন বিপ্লবকে সাধারণ সম্পাদক এবং ফারুকুল ইসলাম ফারুককে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
কাউন্সিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস্-উল আলম হিরু, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম