ঈ‌দ ঘিরে জুয়ার আসর, গ্রেফতার ২৩

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৩ এপ্রিল ২০২৩, ১৯:৩৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৯:৩৭

জুয়া খেলার অপরা‌ধে কু‌ড়িগ্রা‌মে ২৩ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (২২ এ‌প্রিল) মধ্যরা‌তে চিলমারী ও রৌমারী উপ‌জেলা থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়। র‌বিবার (২৩ এ‌প্রিল) দুপু‌রে জেলা পু‌লিশ থে‌কে পাঠা‌নো বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ জানায়, ঢুষমারা থানার চিলমারী উপ‌জেলার অষ্টমীরচর ইউনিয়‌নের নটাকারকান্দি এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ডাটিয়ার চর গ্রাম থে‌কে পাঁচ জনকে গ্রেফতার ক‌রা হয়। তারা হ‌লেন আতিকুর রহমান, রাশেদুল ইসলাম, ছাহের উদ্দিন, হাসানুর ও নুরুন্নবী। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে, পৃথক অ‌ভিযা‌নে শ‌নিবার সন্ধ্যায় চিলমারী উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের কিশামত বানু এলাকায় জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ওই এলাকার বিজু মিয়া ওরফে বিজয় খান, নুর আলম, রোকনুজ্জামান ওরফে জিহাদী, সোহেল রানা, মিজানুর রহমান, বাদল মিয়া ও সবুজ মিয়া।

অন্যদিকে, রৌমারী থানার ৪ নম্বর রৌমারী ইউনিয়নের পশ্চিম ইছাকুড়ি এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে গ্রেফতার ক‌রা হয়। তারা হ‌লেন রৌমারী থানার পশ্চিম ইছাকুড়ি গ্রামের মনজিল হোসেন, ফারুক হোসেন, মমিনুল ইসলাম, মিনারুল ইসলাম, নুর আলী, মিজু মিয়া, কছর উদ্দিন, মোসলেম উদ্দিন, আনারুল ইসলাম, আমির হোসেন ও মিনারুল ইসলাম। তা‌দের কাছ থে‌কে জুয়ার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃতদের আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, ‘জেলায় জুয়া নির্মূলে প্রত্যন্ত অঞ্চ‌লে পু‌লি‌শের অভিযান অব্যাহত র‌য়ে‌ছে। পাশাপা‌শি মানুষ‌কে স‌চেতন কর‌তেও কাজ কর‌ছে পু‌লিশ।’ 

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি