আগুনে পুড়ে ছাই দিনমজুরের ৪ ঘর

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ মে ২০২৩, ২১:৩১আপডেট : ০৩ মে ২০২৩, ২১:৩১

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে এক দিনমজুরের চার‌টি ঘর ও ঘ‌রে থাকা ধান-চালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার চা‌কিরপশার ইউনিয়নের র‌তিরাম কমলওঝা গ্রামে এ ঘটনা ঘটে। ঘ‌রে থাকা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

ভুক্ত‌ভোগী দিনমজুরের নাম আজবাহার আলী। অগ্নিকা‌ণ্ডে তার চার‌টি ঘর ও ধান-চালসহ অন্তত তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুনে পুড়ে ছাই দিনমজুরের ৪ ঘর

স্থানীয় শামীম সরকার জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভা‌নোর জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই দিনমজুরের সবক‌টি ঘর, ঘ‌রে থাকা ধান-চাল, কাপড়, আসবাবপত্র সব পুড়ে যায়। কোনও কিছুই রক্ষা হয়নি।

রাজারহাট ফায়ার সার্ভিসের লিডার আখতারুজ্জামান সওদাগর বলেন, ঘ‌রে থাকা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হ‌য়ে‌ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি