পথচারীকে বাঁচা‌তে গি‌য়ে মোটরসাইকেলচালক নিহত

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৪ মে ২০২৩, ২২:২৯আপডেট : ০৪ মে ২০২৩, ২২:২৯

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের ওপর পথচারীকে বাঁচা‌তে গি‌য়ে হযরত আলী (৪২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) বিকা‌ল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত হযরত আলী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারি গ্রামের বাসিন্দা।

পু‌লিশ জানায়, বৃহস্প‌তিবার বিকা‌লে হযরত আলী মোটরসাই‌কেল চালিয়ে নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম শহর হ‌য়ে বা‌ড়ি‌ ফির‌ছি‌লেন। ধরলা ব্রিজের ওপর এক পথচারী মোটরসাই‌কে‌লের সাম‌নে চ‌লে আ‌সেন। পথচারী‌কে বাঁচাতে গি‌য়ে নিয়ন্ত্রণ হা‌রিয়ে অ‌টো‌রিকশায় ধাক্কা দিয়ে গুরুতর আহত হন হযরত আলী। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রলে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘মাথা ও হা‌ত-পা‌য়ে গুরুতর আঘাত পে‌য়ে‌ছেন হযরত আলী। মস্তিষ্কে রক্তক্ষর‌ণে মৃত্যু হ‌য়েছে।’

সদর থানার ও‌সি খান মো. শাহরিয়ার বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনও অভিযোগ না থানায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের