ছাত্রলীগকে কটূক্তি করায় ৪ জনের বিরুদ্ধে মামলা

রংপুর প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৯:৩৭আপডেট : ০৮ মে ২০২৩, ১৯:৩৭

আওয়ামী লীগের একাধিক নেতা ও ছাত্রলীগকে কটূক্তি করায় রংপুর সাইবার ট্রাইব্যুনাল চার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন মামলাটি করেছেন। বিচারক আবদুল মজিদ মামলা আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইয়ের জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটো, সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব, একই এলাকার আনিছ মিয়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী। এ ছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটো, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যান্যরা বিভিন্ন সময়ে ইউটিউবভিত্তিক ‘নাগরিক টিভি’র টকশোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কটূক্তি করে ছাত্রলীগকে ‘কুত্তালীগ’ উল্লেখ করে অশালীন বক্তব্য দিয়েছে।

বাদী আসিফ হোসেন বলেন, ‘আসামিরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। ছাত্রলীগকে কুত্তালীগ বলে নেতাকর্মীদের অপমান করছে। আসামিরা মিথ্যা তথ্য প্রচার করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চায়। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করেছি।’

রংপুর সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুদার বলেন, ‘বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই এসপিকে তদন্তের আদেশ দিয়েছেন।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম