সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি 
২৮ জুন ২০২৩, ১০:৩৯আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:৩৯

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, জেলায় এবার ৫০টির বেশি আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে প্রায় এক থেকে দুইশত পরিবার অংশ নিয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরে চারুবাবুর মোড়স্থ আনন্দ কমিউনিটি সেন্টারে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন চিরিরবন্দর রাবার ড্যাম মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক।

এছাড়াও দিনাজপুর শহরে পার্টি সেন্টার, বোচাগঞ্চের ছাতইর, বিরলের ভাড়াডাঙ্গি, কাহারোলের জয়নন্দ, বিরামপুরের জোতবানি ও চিরিরবন্দর এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

আয়োজক কমিটির পক্ষে মোকবুল হোসেন জানান, এবার জেলায় ৫০টির বেশি নামাজের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে দুই থেকে তিনশ পরিবার অংশ নেয়। প্রতিটি ঈদেই এই জামাতের আয়োজন করা হয়।

নামাজে অংশ নেওয়া মুসল্লি রাজ্জাক বলেন, ‘বিশ্বের যে কোনও দেশে যদি চাঁদ দেখা যায় তবে সাড়া বিশ্বের মুসল্লি একসঙ্গে রোজা রাখবে এবং নামাজ আদায় করবে। বিশ্বের এক দেশে চাঁদ দেখা গিয়েছে সেই বিশ্বাস থেকে আমরা আজ ঈদ উদযাপন করছি।’

চিরিরবন্দর থেকে আগত মুসল্লি মাহাবুবুর রহমান বলেন, ‘পৃথিবীর এক জায়গায় যদি চাঁদ দেখা যায় সমস্ত মুসলমান তা অনুসরণ করতে পারে। সৌদি আরবে আজ ঈদ হচ্ছে সে সুবাদে বাংলাদেশের কিছু মানুষ নামাজ আদায় করছে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম