ঈদের দিন বাস-পিকআপের সংঘর্ষ, চালক নিহত

রংপুর প্রতিনিধি
২৯ জুন ২০২৩, ১৮:০৪আপডেট : ২৯ জুন ২০২৩, ১৯:০৪

ঈদের দিন রংপুর নগরীর হাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপ ভ্যানের চার যাত্রী। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালকের নাম মিনহাজুল ইসলাম। তার বাড়ি বগুড়ায়, বাবার নাম আজগার আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকাল ৯টার দিকে হানিফ পরিবহনের একটি বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। বাসটি হাজিরহাট এলাকায় আসলে রংপুর থেকে সৈয়দপুরগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক মিনহাজ নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত পিকআপ চালকের লাশ উদ্ধার করে। আহত চার জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

আহত পিকআপের যাত্রী সামসুল জানান, তিনি চালকের পাশে বসেছিলেন। বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। তার অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।

মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি  রাজিব বসুনিয়া জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাসচালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে বাসটি জব্দ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম