ভারত থেকে এলো ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ০৪:০৬আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:৪৯

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। এসব কিট ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে একটি ছোট্ট পিকআপে করে এই কিটগুলো বাংলাদেশে আসে। বৃহস্পতিবার (২০ জুলাই) কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে এসবের পরীক্ষণ শুল্কায়ন করা হবে।

আমদানিকারক প্রতিষ্ঠান মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়ে গেছে। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ল্যাকটেড ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট সব অনুমতি নিয়ে এলসি খুলেছেন। তার বিপরীতে আজই প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করে আনা হয়েছে। বর্তমানে কিটগুলো বন্দরের ভেতরে রয়েছে।

তিনি আরও বলেন, আমদানিকারকের পক্ষ থেকে সব কাগজপত্র পেলে বৃহস্পতিবার কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হবে। এরপর কাস্টমস কর্তৃক পরীক্ষণ শুল্কায়ন সম্পূর্ণ হলে বন্দর থেকে খালাস করে কিট আমদানিকারকের কাছে পৌঁছে দেওয়া হবে। এসব কিট ঢাকার বিভিন্ন হাসপাতালে সরবরাহের বরাদ্দপত্র পেয়েছে ওই আমদানিকারক প্রতিষ্ঠান। এখান থেকে খালাস হলে ওই সব হাসপাতালে সরবরাহ করবেন বলে আমরা জেনেছি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানি করা ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আজই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। কাস্টমসের সব ধরনের প্রক্রিয়া ও পণ্যের আউটপাস সম্পন্ন হলে এসব মালামাল আমদানিকারকের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

/ইউএস/এনএআর/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম