‘রাস্তা বন্ধ করে মানুষকে জিম্মি করবে তারা, সরকার তা মেনে নিতে পারে না’

রংপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ১৬:৩১আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৭:১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, ‘শনিবারও বিএনপি রাজধানী ঢাকার প্রবেশমুখে বাধা সৃষ্টি করে গণ্ডগোল করেছে। বিএনপি জনগণকে জিম্মি করে তাদের স্বাভাবিক চলাচল বন্ধ করে বাধাগ্রস্ত করছে। রাস্তা বন্ধ করে মানুষকে জিম্মি করবে, সরকার তা মেনে নিতে পারে না।’

আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে শনিবার (২৯ জুলাই) দুপুরে নগরীর আরডিআরএস মিলনায়তনে প্রস্তুতি সভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নানক বলেন, ‘বিএনপি মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করে না। জনগণকে জিম্মি করে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন জনগণ বাস্তবায়িত হতে দেবে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, দ্বাদশ সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আর নির্বাচন কমিশনের অধীনে হবে। বিএনপি যদি নিজেদের জনমানুষের দল হিসেবে দাবি করে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা পরীক্ষা করতে হবে।’

রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী স্মরণকালের জনসমুদ্রে ভাষণ দেবেন বলে জানিয়ে তিনি বলেন, ‘রংপুরসহ পুরো বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে তাকে একনজর দেখার জন্য অপেক্ষা করছে। পুরো বিভাগজুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই মহাসমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। সেখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।’

এ সময় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মহানগর সভাপতি দেলোয়ার, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী ‘প্রায় নিশ্চিত’, বিএনপির কে?
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ 
সর্বশেষ খবর
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
এক ফাঁড়ি থেকে একসঙ্গে ২৭ পুলিশকে প্রত্যাহার, কারণ কী?
এক ফাঁড়ি থেকে একসঙ্গে ২৭ পুলিশকে প্রত্যাহার, কারণ কী?
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ