রংপুরে পুলিশের ধাওয়ায় জামায়াতের মিছিল ছত্রভঙ্গ, ৮ নেতাকর্মী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৩, ১৮:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৮:৫৭

রংপুর নগরীতে পুলিশের অনুমতি না পেয়ে ঝটিকা মিছিল বের করেছে জামায়াতে ইসলামী। এ সময় আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৫ আগস্ট) দুপুরে নগরীর সিটি বাজার এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিল নিয়ে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এলে ধাওয়া দিয়ে আট নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় আট জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু তাদের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না পেয়ে যেকোনো মূল্যে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় সংগঠনটি। দুপুরে নগরীর সিটি বাজার এলাকা থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এলে পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

উৎপল কুমার রায় বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়াই মিছিল বের করে নাশকতা সৃষ্টির চেষ্টা করেছিল জামায়াতের নেতাকর্মীরা। পুলিশ তাদের মিছিলের গতিরোধ করলে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত আট নেতাকর্মীর নাম পরে জানানো হবে।’

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক