রৌমারীতে খা‌লে ভাসছিল লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৩:৫১আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৩:৫১

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচরে খালের পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ধনারচ‌রের এক‌টি খালের ওপর নির্মিত ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় লাশ‌টি উদ্ধার ক‌রে পুলিশ।

মৃত ব্যক্তির নাম কেসমত আলী (৫০)। তিনি রৌমারী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোনা‌চিপাড়া গ্রামের কুরান আলীর ছেলে। 

নিহতের প্রতিবেশী বাবলু মিয়া জানান, কেসমত আলী দীর্ঘদিন ধ‌রে মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কোরবানি ঈদের পর থেকে তার অসুস্থতা বেড়ে যায়। অসুস্থতার কারণে তার স্ত্রীও ছেড়ে গেছেন। পরিবারে তার ছেলে-মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত পাঁচ দিন ধ‌রে তিনি বাড়িতে ছিলেন না। সম্ভবত গত রাতের কোনও একসময় ওই খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়। লাশের পাশেই পানিতে তার লুঙ্গি ছিল। অভি‌যোগ না থাকায় প‌রিবা‌র ও স্থানীয়‌দের অনুরোধে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, সুরতহাল প্রতিবেদনে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মনে হচ্ছে পানিতে পড়ে মৃত্যু হ‌য়ে‌ছে। অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। থানায় এক‌টি অপমৃত্যুর মামলা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম