বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শারীরিক আঘাতের অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রীকে শারীরিক আঘাতের অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ আগস্ট (সোমবার) টিএসসির সামনে শিক্ষকদের সামনে আর্কিটেকচার বিভাগের এক ছাত্রীকে অতর্কিতভাবে শারীরিক আঘাত করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সোহাগ। ওই দিন ২৩ ব্যাচের ভর্তি পরীক্ষা চলছিল। এমতাবস্থায় ছাত্র ও শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ এবং ১৫ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের দায়ে অ্যাকাডেমিক কার্যক্রম এবং হল থেকে অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করা হলো।

এর আগে, ঘটনার বিবরণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। সেখানে নির্যাতনের পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট দুপুর ১২টায় টিএসসির সামনে ২০১৭ শিক্ষাবর্ষের যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সোহাগ তার মোটরসাইকেল দিয়ে ওই ছাত্রীর পায়ে অযাচিতভাবে ধাক্কা দেয়। বিষয়টি নিয়ে ওই ছাত্রী কথা বলতে গেলে একপর্যায়ে সোহাগ তার গালে সজোরে আঘাত করে। পরে ছাত্রী তাকে কলার ধরে বাইক থেকে নামাতে গেলে গায়ে হাত দেয় এবং একপর্যায়ে মাটিতে ফেলে দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যা হবে তা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেকই হবে।

/এফআর/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম