খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৭

ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

সভায় বক্তারা বলেন, ‘মৃত্যুপথযাত্রী তিন বারের জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে রেখে তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করছে বর্তমান অনির্বাচিত স্বৈরাচারী সরকার। এভাবে প্রতিনিয়ত তাকে অনিবার্য মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তারা।’ খালেদা জিয়ার কোনও কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে এবং উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে তারা মন্তব্য করেন বক্তারা।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের পদত্যাগী সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপি নেতা পয়গাম আলি, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পীরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি