কর্মবিরতিতে অচল লালমনিরহাট ইউনিয়ন পরিষদ

লালমনিরহাট প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৪

তিন দফা দাবিতে লালমনিরহাটের ৪৫টি ইউনিয়ন পরিষদের সচিবদের দুদিন কর্মবিরতির প্রথমদিন রবিবার অতিক্রম করেছে। স্থানীয় সরকারের তৃণপর্যায়ের এই কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন নাগরিক সুবিধা নিতে আসা লোকজন।
রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের পাঁচ উপজেলার ৪৫টি ইউনিয়নের সচিবরা সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। সদর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির লালমনিরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল হক, সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ উপজেলার ৯টি ইউনিয়নের সচিবরা কর্মবিরতিতে অংশ নেন। একইভাবে কর্মবিরতি পালন করছেন জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের সচিবরা।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের সচিবরা ১০ গ্রেডের কর্মকর্তার মর্যাদা, সরকারি কোষাগার থেকে বেতনভাতা প্রদান ও পেনশন সুবিধার দাবিতে সারাদেশে দুদিনব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতির দ্বিতীয়দিন পালন করার কথা রয়েছে তাদের।
/বিটি/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক