‘স্ত্রীর প্রেমের কথা’ স্বামীকে বলা যুবককে হত্যা

রংপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ১৫:১৫ আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৫:১৬

প্রেমে বাধা দেওয়ায় বিজয় বাঁশফোড় (২০) নামে হরিজন সম্প্রদায়ের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের বাজারের কাছে হরিজন পল্লিতে। এ ঘটনায় জড়িত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ স্বজনদের।

নিহতের মা রেখা বাঁশফোড় জানিয়েছেন, তার ছেলে বিজয় বাবা মালাই বাঁশফোড়ের সঙ্গে তারাগঞ্জ বাজারসহ বিভিন্ন অফিসে সুইপারের কাজ করে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয় কেনাকাটা করার জন্য পার্শ্ববর্তী সৈয়দপুর মার্কেটে গেলে তার প্রতিবেশী মানিক বাঁশফোড়ের স্ত্রীকে এক যুবকের সঙ্গে বাজারে ঘোরাঘুরি করতে দেখে। শনিবার রাতে বাসায় ফিরে মানিককে বিষয়টি জানিয়ে বলে তার স্ত্রী প্রেম করছে। এ ঘটনা নিয়ে দুজনের মাঝে বাগবিতণ্ডা ও ঝগড়া হয়।

তিনি আরও জানান, এ সময় মানিক তার সহযোগীদের নিয়ে বিজয়ের পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ থানায় পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মা মানিক ও তার সহযোগীদের দায়ী করে শাস্তি দাবি করেন।

তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফের বলেন, প্রেমের সম্পর্কের কথা জানানোয় ওই যুবক নিহত হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি এবং খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম