স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬

রংপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৭

রংপুর রংপুরে রশীদপুর গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্বজনরা। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার রশীদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার বিকালে মাসুদ বাসা থেকে বের হয়ে মিঠাপুকুর উপজেলা সদরে আসার সময় আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের শফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাসুদের ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাসুদকে এলাকাবাসী উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মাসুদ নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা তার লাশ নিয়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টার পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে পুলিশ নিহত মাসুদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। মূল আসামি শফিকুল ইসলামকে গ্রেফতারের অভিযান চলছে । মামলা দায়ের করার প্রস্তুতি চলছেও বলে জানান ওসি।
/এআর/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম