নিখোঁজের ৪ মাস পর রান্নাঘরের মাটি খুঁড়ে লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১৯:২১আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৯:২১

লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের একটি বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে অটোচালকের লাশ উদ্ধার করেছে র‍্যাব-পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামের মকলেছুর মাস্টারের বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, চার মাস আগে কুলাঘাট একই এলাকার ইয়াকুব আলীর ছেলে অটোচালক আশরাফুল হক নিখোঁজ হন।

র‍্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম বলেন, ২৫ জুন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারি এলাকার আশরাফুল নিখোঁজ হন। তাকে খুঁজতে লালমনিরহাট সদর থানা পুলিশ ও র‍্যাব-১৩-এর একটি দল তিন মাস কাজ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন মনির হোসেনকে বুধবার (২৬ অক্টোবর) রাতে গাজীপুর থেকে আটক করা হয়। পরে রংপুর র‍্যাব-১৩ অফিসে তাকে নিয়ে আসা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে জানায়, অটোচালক আশরাফুলকে এক সহযোগীসহ হত্যার কথা স্বীকার করে। হত্যার পরে লাশ ভাড়া বাসার ঘরের মাটির নিচে পুঁতে রাখে। তার তথ্যমতে আশরাফুলের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান