ঢাকায় পুলিশ হত্যা: গাইবান্ধায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের নেতা

গাইবান্ধা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ১৮:২১আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৮:২১

শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে পুলিশ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যায় জড়িত শামীম রেজা নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শামীম রেজা পলাশবাড়ীর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর এলাকার জামালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পলাশবাড়ী খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ভিডিও ফুটেজ দেখে শামীম রেজাকে গ্রেফতার করা হয়েছে। সে ঢাকার পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তাকে ঢাকায় হস্তান্তর করা হবে।

শামীমকে হেফাজতে নেওয়ার জন্য ইতোমধ্যে ডিএমপির একটি দল গাইবান্ধার উদ্দেশে রওয়ানা দিয়েছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম