দিনাজপুর পৌরসভার মেয়রকে সাময়িক বরখাস্ত, অপসারণে শোকজ

দিনাজপুর প্রতিনিধি 
০১ নভেম্বর ২০২৩, ১৮:১৪আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৮:১৪

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একইসঙ্গে তাকে কেন মেয়র পদ থেকে অপসারণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক তিন চিঠিতে এসব বিষয়ে উল্লেখ করা হয়। গত ৩১ অক্টোবর এই তিনটি স্বাক্ষর করা হয়।

চিঠিতে বলা হয়, আপিল বিভাগে আদালত অবমাননার দায়ে উদ্ভূত কনটেম্পট পিটিশন ৪৮/২০২৩ এর ১২ অক্টোবরের আদেশে মেয়রকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এই আদেশের পরিপ্রেক্ষিতে ১৮ অক্টোবর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে এক মাসের সাজা ভোগের জন্য কারাগারে পাঠানো হয়।

এ জন্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২(১)(খ)(ঘ) এবং ২ অনুযায়ী মেয়রের পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী কোনও পৌরসভার মেয়রের বিরুদ্ধে অপসারণ কার্যক্রম শুরু করা হলে অথবা ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলে সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থি অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে সরকার কর্তৃক লিখিত আদেশের মাধ্যমে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা বিধান আছে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২(১)(খ)(ঘ) অনুযায়ী ‘পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা, নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত এবং অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার’ এর দায়ে তাকে মেয়র পদ হতে অপসারণের কার্যক্রম শুরু করায় তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ করা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মনে করে সরকার। তাই তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

তার স্থলে দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র-১ কে মেয়র পদে দায়িত্ব অর্পণ করার কথা উল্লেখ করা হয়েছে অপর একটি চিঠিতে।

পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ সৈয়দ জাহাঙ্গীর আলম বরাবরে একটি চিঠি প্রেরণ করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, যেহেতু আপনার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে আপিল বিভাগে উদ্ভূত উক্ত মামলায় দণ্ড আরোপ করার পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়েছে যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩২ ধারার পরিপন্থি। আইন অনুযায়ী অনুযায়ী মেয়রের পদ থেকে অপসারণের বিধান রয়েছে। সেহেতু সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে কেন অপসারণ করা হবে না এই মর্মে উক্ত আইনের ধারা ৩২(৩) অনুযায়ী আগামী ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

/এফআর/
সম্পর্কিত
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম