কুড়িয়ে পাওয়া বস্তু গুপ্তধন ভেবে খুলতে গিয়ে বিস্ফোরণে আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৩, ২১:০৬আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২১:০৬

গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকায় তিস্তা নদীতে কুড়িয়ে পাওয়া বোতল জাতীয় বস্তু গুপ্তধন ভেবে দা দিয়ে কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চোখ, হাতের কবজি ও পাসহ শরীরিকভাবে মারাত্মক জখম হয়েছে একই পরিবারের ৪ সদস্যের। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের আব্দুল হাকিম ভুট্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে তিস্তা নদীর চরে ভুট্টার জমি দেখতে যান আব্দুল হাকিম। এ সময় তিনি নদীতে ভেসে আসা একটি বোতল জাতীয় বস্তু পড়ে থাকতে দেখেন। পরে সেটি তিনি বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যার দিকে বস্তুটি দা দিয়ে কাটার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আহত হন ভুট্টু মিয়া (৩৯) তার স্ত্রী পারভিন বেগম (৩০) ও তাদের দুই ছেলে ফারুফ এবং রিপন।

পুলিশ বলছে, কুড়িয়ে পাওয়া বস্তুটিকে গুপ্তধন ভেবেছিল আহতরা। কাচের বোতল জাতীয় বস্তুটিকে দা দিয়ে কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরক জাতীয় দ্রব্যটি সম্প্রতি ভারতের সিকিমে ভয়াবহ বন্যায় ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি অন্য কিছু নয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বড় ছেলে ফারুকের ডান পাসহ বাম হাতের কবজি ও ছোট ছেলে রিপনের ডান চোখ এবং বুকে গুরুতর জখম হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের