হরিপুরে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

হরিপুর প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ১১:১০আপডেট : ০১ মার্চ ২০১৬, ১১:১০

ইউপি নির্বাচন-২০১৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে।

জামায়াতও  পিছিয়ে নেই। তারাও উপজেলার ৩টি ইউনিয়নে গোপনভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে। তাদের প্রার্থীরা দলীয় প্রতীক না পেলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে।

আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে। দুটিই দলের তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, কয়েকটি ইউনিয়নে জনপ্রিয় প্রার্থী বাদ পড়েছে। যা নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে যারা চূড়ান্ত হয়েছেন, তারা হলেন, আওয়ামী লীগ থেকে ১নং গেদুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ, ২নং আমগাঁও ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল হুদা তালুকদার, ৩নং বকুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তাহের। ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ৫নং হরিপুর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মমিনুল ইসলাম এডিসন ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ কমিটির আইন বিষয়ক সম্পাদক সাহাজান আলী।

অপরদিকে বিএনপি থেকে ১নং গেদুড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম, ২নং আমগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইসমাঈল হোসেন, ৩নং বকুয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাসেম বর্ষা, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে বিএনপি নেতা আহসান হাবীব চৌধুরী, ৫নং হরিপুর সদর ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মিলার।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান