পার্বতীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ০৭:২২আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:২২

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানে থাকা আরও ৩ জন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন‑ পার্বতীপুর উপজেলার ৫নং চণ্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দর গ্রামের মজিদ (৫০) ও লালু (৪৮)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মজিদ ও লালু। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম