কুড়িগ্রামের ৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ০০:৩২আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০০:৩২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। কুড়িগ্রামের চারটি আসনে বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ প্রার্থী হিসেবে নতুন দুই জনের নাম ঘোষণা করেছে দলটি।

কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) মনোনয়ন পেয়েছেন চার বারের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।

কুড়িগ্রাম-২ আসনে (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক পনির উদ্দিন আহমেদ। তবে কুড়িগ্রাম ৩ ও ৪ নম্বর সংসদীয় আসনে নতুন প্রার্থী দিয়েছে দলটি।

কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) মনোনয়ন পেয়েছেন আব্দুস সুবহান নামে এক ব্যবসায়ী। জেলা কিংবা উপজেলা জাতীয় পার্টিতে তার কোনও পদের খবর নিশ্চিত হওয়া যায়নি। তার বাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে হলেও তিনি মূলত রংপুরের বাসিন্দা বলে দলীয় সূত্রে জানা গেছে।

কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) মনোনয়ন পেয়েছেন রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবলু। তিনি রৌমারী সদর ইউনিয়নের কোনাচি পাড়া গ্রামের বাসিন্দা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দুইবার নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

জেলা জাতীয় পার্টির দায়িত্বশীল এক নেতা বলেন, ‘বাবলু ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে তা বুঝতে পারলাম না।’

মনোনয়নের বিষয়ে জানতে চাইলে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ব্যস্ত থাকায় কথা বলতে রাজি হননি।

মনোনয়ন পাওয়া আরেক প্রার্থী ও কুড়িগ্রাম-২ আসনের বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, ‘দলীয় মনোনয়ন পেয়েছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দল জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তা আরও পরে জানা যাবে। জোটভুক্ত দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সংরক্ষিত নারী আসনের নির্বাচনপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আজ
শেষ হলো নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার সময় 
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী