গাইবান্ধায় আ.লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গাইবান্ধা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরের মধ্যে তাকে সশরীরে হাজির হয়ে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ গাইবান্ধা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।

মামুনুর রশিদ স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওকজন সংসদ সদস্য প্রার্থী ঘোষণার পর আবুল কালাম আজাদ গত ১ ও ২ ডিসেম্বর শুমানিগঞ্জ ইউনিয়নে এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশসহ বর্ধিত সভার নামে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম করে মূলত নির্বাচনি প্রচারণা চালিযেছেন। একই সঙ্গে অব্যাহতভাবে গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নে উক্ত সভা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন এবং ঘোষিত কর্মসূচি অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে বিষয়টি ইউটিউব চ্যানেল ‘Rk Times’ ও ‘Rasel’ এবং ‘Kabir’ নামে ফেসবুক আইডিতে প্রচারিত হয়েছে। অত্র অনুসন্ধান কমিটির অনুসন্ধানে উক্ত তথ্যের সত্যতা মিলেছে। এহেন কর্মকাণ্ডে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ ধারার বিধির বিধান লঙ্ঘন করেছেন। 

নোটিশে নির্বাচন আচরণবিধি লংঘন করায় কেন এই প্রার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টার সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে মতামত জানতে চেষ্টা করেও আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার মুঠফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী