বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা

যশোর প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ১৯:১৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৯:১৭

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়লকে (রফিক মোড়ল) ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় কয়েকজন। বুধবার (২ জুলাই) দুপুরে কেশবপুর পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর (ভবানীপুর) এলাকায় তার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

স্থানীয়রা জানায়, প্রায় আড়াই ঘণ্টা ঘেরাওকালে রফিক মোড়লের লোকজন যারা ঘেরাও করেছেন তাদের ওপর চড়াও হয়। ওই সময় সুযোগ বুঝে সাবেক মেয়র তার বাড়ি থেকে বের হয়ে পাশেই তার ভাগ্নে মিলনের বাড়িতে আশ্রয় নেন।

এদিকে, বিক্ষোভকারীদের ওপর চড়াও হওয়ার কথা ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন এবং তার গ্রেফতার দাবিতে স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়রা সাবেক মেয়র রফিক মোড়লকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করে।

তবে স্থানীয় একটি সূত্র জানায় রফিক মোড়ল দুপুরে বাড়ির পাশে তার মাছের ঘেরে ছিলেন। ওই সময় কয়েকজন তাকে দেখতে পেয়ে ধাওয়া করেন। তিনি দৌড়ে তার এক প্রতিবেশীর ঘরে লুকিয়ে পড়েন। ওই সময় তার লোকজন মাইকে ঘোষণা দেন, এলাকায় ডাকাত পড়েছে। এরপর প্রতিবেশী নারী ও পুরুষরা ধাওয়াকারীদের ওপর চড়াও হন।‌ বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে সাবেক মেয়র যে বাড়িতে লুকিয়ে ছিলেন সেটি ঘেরাও ও স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সাবেক মেয়রকে ঘর থেকে বের করে পুলিশের হাতে তুলে দেন। সেই সময় উত্তেজিত দুই-একজন তাকে চড়-থাপ্পড় মারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ক্ষমতায় থাকাকালে রফিক মোড়লের লোকজন এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ঘের দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে যশোরের আদালতে এ সংক্রান্তে মামলাও রয়েছে।

এই আসনের (যশোর -৬) সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর তিনি আত্মগোপনে ছিলেন।

জানতে চাইলে কেশবপুর থানার ইন্সপেক্টর খান শরিফুল ইসলাম বলেন, বিকাল ৩টার দিকে সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়লকে ছাত্র-জনতা পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি