বিভাগীয় নগরী রংপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় রংপুর নগরীর টাউন হলের পেছনে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে বিভাগীয় প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানের নেতৃত্বে বিভাগীয় পুলিশ, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।









