কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি, আসছে শৈত্যপ্রবাহ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৭

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে কনকনে শীত অনুভূতির পর সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের আলোকচ্ছটায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। তবে ডিসেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।’

এদিকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমায় কর্মজীবী মানুষরা পড়েছেন বিপাকে। প্রয়োজন মেটাতে মানুষ দিনে-রাতে শীতের কাপড় মুড়িয়ে বাইরে বের হচ্ছেন। সড়কের পাশে স্বল্পমূল্যের শীতের কাপড়ের দোকানে মানুষের ভিড় বাড়ছে। ব্যস্ত মোড়গুলোতে ফেরি করে শীতের কাপড় বিক্রি শুরু করেছেন ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীরা।

কুড়িগ্রাম পৌর এলাকার বকসিপাড়া এলাকার দিনমজুর আমিনুর বলেন, ‘কাইল থাকি কনকনে ঠান্ডা লাগবার লাগছে। হাত-ঠ্যাং ( হাত-পা) শিক নাগি যায় (জমাট বাঁধার উপক্রম)। প্যাটের দায়ে তাও কামত বেড়াইছি।’

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র জানিয়েছে, শীত মোকাবিলায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রস্তুত রয়েছে। শীতবস্ত্র হিসেবে জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩১ হাজার ১৫০ পিস কম্বল দেওয়া আছে। এখনও প্রায় ১৪ হাজার মজুত আছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী