চিনির দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫

ডলারের দাম বাড়লে চিনির দাম বেড়ে যায় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘চিনি আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। দেশীয় চিনির উৎপাদনও নেই। ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সে কারণে দাম বেড়েছে। তবে ডলারের কমলে আবার কমবে। এখন ডলারের দাম কিছুটা স্থিতিশীল আছে। আশা করছি, চিনির দাম আর বাড়বে না।’

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রংপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক গ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

চিনির দাম আর যাতে না বাড়ে সে ব্যাপারে পদক্ষেপ নেবো জানিয়ে টিপু মুনশি বলেন, ‘সামনে রমজান মাস। রমজানে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে চিনি বিক্রির ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছি। বিভিন্ন দেশ থেকে চিনি আমদানির জন্য যোগাযোগ করা হচ্ছে। আশা করছি, এখন যা দাম আছে, তাই থাকবে; আর বাড়বে না।’

ডলার সংকটে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার জন্য এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কিছুটা সংকট আছে, তা নিরসনের চেষ্টা করছি আমরা।’

নিজের আসনে নৌকার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে টিপু মুনশি বলেন, ‘আমার নির্বাচনি এলাকার ৯৫ শতাংশ রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হয়েছে। আশা করছি, ভোটাররা আমার কাজের মূল্যায়ন করবে। শেখ হাসিনার উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য আবারও নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করবে ভোটাররা।’ 

টিপু মুনশির প্রধান প্রতিন্দ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল। তার সঙ্গে ভোটের লড়াইয়ের বিষয়ে মন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি ২৮৩টি আসনে প্রার্থী দিয়েছে। নির্বাচন যে অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হবে এতেই বোঝা যায়। এখানেও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।’

/এএম/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
সংসদে বাণিজ্যমন্ত্রী২০৬ দেশে ৭৯১ পণ্য রফতানি করে বাংলাদেশ, আয় ৪৮ হাজার মিলিয়ন ডলার
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা