এবার রেললাইনে ফেলে রাখলো স্লিপার, অল্পের জন্য রক্ষা পেলো এক ট্রেন

দিনাজপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮

দিনাজপুরের বিরামপুরে রেল লাইনের ওপর স্লিপার ফেলে রেখে নাশকতার চেষ্টা চালিয়েয়ে দুর্বৃত্তরা। এতে একটি ট্রেনের শতাধিক যাত্রী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টায় বিরামপুর রেল স্টেশনের আউটারে পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের লোকোমটিভ মাস্টার ও সহকারী লোকোমটিভ মাষ্টার রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ট্রেনটি ব্রেক করে ট্রেন থামান। পরে খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তারা স্লিপার সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

রেলওয়ে কর্তৃপক্ষের ধারণা, মঙ্গলবার রাত ১১টার আগেই বিরামপুর রেলওয়ে স্টেশনের আউটারে রেল লাইনের ওপর কয়েকটি স্লিপার রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত ১১টায় পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার আগেই লোকোমটিভ মাস্টার (চালক) আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমটিভ মাস্টার (সহকারী চালক) সনেট মুন্সি রেল লাইনের উপর স্লিপার দেখে তাৎক্ষণিক ব্রেক কষে ট্রেনটি থামান। এতে ওই ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুঘটনার হাত থেকে রক্ষা পান।

এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে, বিরামপুর রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। সকালে ওই ফাটল দেখতে পান স্থানীয়রা। পরে লাল পতাকা টানিয়ে বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। পরে ঘটনাস্থল পরিদর্শন করে ওই স্থানটিতে ধীর গতিতে ট্রেন পারাপার করানোর সিদ্ধান্ত হয়।

পার্বতীপুর জিআরপি থানার ওসি এ কে এম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপরে থাকা স্লিপার সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় একটি মামলা করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

লাইনে ফাটলের বিষয়ে তিনি বলেন, একটি স্থানে ফাটল হয়েছে। সেই স্থান দিয়ে ধীরে ধীরে ট্রেন পারাপার করানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সেটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে গত বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে রাখলে নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় একজন নিহত হন। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় আগুনে পুড়ে চার জনের মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
চলন্ত ট্রেন থেকে তেল চুরি, ভিডিওতে দেখা যাচ্ছে রেলওয়ের লোকজনও জড়িত
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক