বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি বনাম পুরনো ফার্স্ট এসি

ফিচার ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৩:২৮ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৩:২৮

দীর্ঘপথের ট্রেনযাত্রায় আরাম ও গোপনীয়তার জন্য ফার্স্ট এসি বরাবরই যাত্রীদের পছন্দের তালিকায় থাকে। তবে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা আরও আরামদায়ক করতে এসেছে বন্দে ভারত স্লিপার। নতুন এই ট্রেনের ফার্স্ট এসি কোচের সঙ্গে প্রচলিত ফার্স্ট এসির তুলনা করে দেখা যাচ্ছে, সাজসজ্জা থেকে শুরু করে শৌচাগার ও চার্জিংয়ের ব্যবস্থায় রয়েছে বেশ কিছু পার্থক্য।

সম্প্রতি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা অচিলেশ্বর সিং একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দুই ধরনের ফার্স্ট এসি কোচের সুবিধাগুলি পাশাপাশি তুলে ধরেছেন। তার দেখানো তুলনায়, প্রচলিত ফার্স্ট এসি কোচের সাজসজ্জা বেশ পরিচিত ও সাদামাটা। অন্যদিকে বন্দে ভারত স্লিপারের অন্দরসজ্জায় রয়েছে আধুনিক ও প্রিমিয়াম ছোঁয়া।

বেশি আরামদায়ক বার্থ

দুই কোচেই ঘুমানোর জন্য আরামদায়ক বার্থ রয়েছে। তবে বন্দে ভারত স্লিপারের বার্থে কুশনিং তুলনামূলক নরম বলে জানিয়েছেন ওই কনটেন্ট নির্মাতা। দীর্ঘ সময়ের যাত্রায় এই ব্যবস্থা যাত্রীদের আরাম দিতে পারে।

শৌচাগার ও দরজায় নতুনত্ব

শৌচাগারের সুবিধাতেও রয়েছে কিছু পার্থক্য। প্রচলিত ফার্স্ট এসিতে শাওয়ারের ব্যবস্থা থাকলেও বন্দে ভারত স্লিপারে রয়েছে গরম জলের শাওয়ার এবং ভ্যাকুয়াম-ভিত্তিক টয়লেট। কোচের দরজার ক্ষেত্রেও বদল এসেছে। পুরনো ফার্স্ট এসিতে দরজা হাতে খুলতে ও বন্ধ করতে হয়। বন্দে ভারত স্লিপারে রয়েছে স্পর্শ করলেই খুলে যাওয়া স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা।

চার্জিংয়ের ব্যবস্থায় বাড়তি সুবিধা

মোবাইল বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র চার্জ দেওয়ার ক্ষেত্রেও নতুন কোচে বাড়তি সুবিধা রয়েছে। প্রচলিত ফার্স্ট এসিতে সাধারণ চার্জিং পয়েন্ট থাকলেও বন্দে ভারত স্লিপারে রয়েছে রিডিং লাইট, তিন-পিনের সকেট, ইউএসবি-এ এবং ইউএসবি-সি পোর্ট।

সব মিলিয়ে, প্রচলিত ফার্স্ট এসির পরিচিত আরামের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও বাড়তি সুবিধা যোগ করাই বন্দে ভারত স্লিপারের লক্ষ্য। তবে কোন কোচে যাত্রা বেশি স্বাচ্ছন্দ্যের হবে, তা নির্ভর করবে যাত্রীর ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজনের ওপর।

/এমএএল/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার যে বিখ্যাত চিড়িয়াখানা দেখে আবেগে কাঁদলেন প্রিয়াঙ্কা চোপড়া
রাধা-কৃষ্ণের লীলাভূমি, প্রাচীন তমাল গাছ ঘিরে আজও রহস্যময় গুপ্তবৃন্দাবন
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
বার্নারের ছিদ্রে ময়লা জমেছে? সহজ কৌশলে পরিষ্কার করুন গ্যাসের চুলা
বার্নারের ছিদ্রে ময়লা জমেছে? সহজ কৌশলে পরিষ্কার করুন গ্যাসের চুলা
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদোয়ান
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদোয়ান
ওমানের হকিতে বাংলাদেশের আমিরুল-রকি-বিপ্লব
ওমানের হকিতে বাংলাদেশের আমিরুল-রকি-বিপ্লব
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন