রাজনীতি ও উন্নয়নে রংপুর অঞ্চলের মানুষ বঞ্চনার শিকার: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি উত্তরাঞ্চলের বৃহৎ রাজনৈতিক দল। সে কারণে রাজনীতি বলেন আর উন্নয়ন বলেন দুই ক্ষেত্রেই রংপুর অঞ্চলের মানুষ বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্চনার শিকার। একইভাবে পুরো উত্তরাঞ্চল বৈষম্যের শিকার। স্বাধীনতার ৫২ বছরেও এই বৈষম্য নিরসন করা হয়নি।’

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা হয়তো অনেক সময় সফল হতে পারছি না। এর জন্য আমরা নিরাশ নই। সামনের দিকে আল্লাহর রহমতে আমরা যদি সংসদে যাই, তখন আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবো এবং ব্যবসায়ীসহ সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুর অঞ্চলের জন্য আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করবো।’

তিনি বলেন, ‘রংপুর সিটি করপোরেশন আয়তনের দিক থেকে দেশের অন্যতম বৃহৎ সিটি করপোরেশন। কিন্তু অন্যান্য করপোরেশনের তুলনায় এখানে বরাদ্দ খুব সামান্য দেওয়া হয়। এটাও উত্তরাঞ্চলের জন্য একটা বৈষম্য, বিশেষ করে রংপুর বিভাগের প্রতি। আরেকটা হলো আমাদের দল জাতীয় পার্টির প্রতি চরম বৈষম্য করা হয়।’

জি এম কাদের বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পর পর দুবার বিপুল ভোটে সিটি মেয়র নির্বাচিত হলেও তাকে আজ অবধি কোনও মর্যাদা দেওয়া হয়নি। অথচ রংপুর সিটি করপোরেশনের চার ভাগের একভাগ এলাকা নিয়ে গঠিত করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এটাও এক ধরনের বঞ্চনা আর বৈষম্য। এ বিষয়ে আমরা সংসদেও কথা বলেছি, কিন্তু তা কার্যকরের উদ্যোগ নেওয়া হয়নি।’

জিএম কাদের বলেন, ‘আমার কাছে মনে হয় রংপুর শহরের জলাবদ্ধতা নিরসন এখন সবচেয়ে বড় সমস্যা। সামান্য বৃষ্টি হলেই শহরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে পানি জমে থাকে- এটা শুধু রংপুরে নয় বাংলাদেশের প্রায় বড় বড় শহরের এমন সমস্যা রয়েছে। পানি নিষ্কাশনের জন্য রংপুর নগরীর ওপর দিয়ে দিয়ে প্রবাহিত শ্যামা সুন্দরী খালকে যেমন খনন করা দরকার, তেমনি আরও কিছু খালের ব্যবস্থা করা দরকার।’

তিনি বলেন, ‘আগে রংপুর নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় একটা করে পুকুর বা কুয়া, খেলার মাঠ ও প্রাইমারী স্কুল থাকতো। এসব সরকারি তরফ থেকে থাকতো। বর্তমানে রংপুর নগরী অনেক বেশি এলাকা নিয়ে সম্প্রসারিত হওয়ার কারণে আমাদের বেসিক নিডস হারিয়ে যাচ্ছে। এখন আগুন লাগলে পানি দেওয়ার মতো কোনও পুকুর-খালবিল কিছু নেই, সব ভরাট হয়ে গেছে। রংপুর নগরীর জন্য একটা মাস্টার প্লান খুবই দরকার। ভবিষ্যতের উন্নয়নের জন্য এটা জরুরি।’

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর জাপার সভাপতি এবং সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর চেম্বার ও মেট্রোপলিটন চেম্বারের এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম