জেল সুপারের বাসায় কাজ করতে গিয়ে পালিয়ে যাওয়া কয়েদির খোঁজ মেলেনি ৩ দিনেও

গাইবান্ধা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:২৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:২৫

গাইবান্ধা জেলা কারাগার থেকে পালিয়েছে নাজমুল ইসলাম (২৭) নামে এক কয়েদি। জেল সুপারের বাসায় কাজ করতে এসে পালিয়ে যান তিনি। তিন দিনেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নাজমুল ইসলাম পালিয়ে যান। তার বাড়ি সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামে। চুরির মামলায় বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হিসেবে বন্দি ছিলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কারারক্ষী ও এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি চুরির মামলায় নাজমুল ইসলামকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে নাজমুল ইসলাম কারাগারের যমুনা ওয়ার্ডে বন্দি ছিলেন। ঘটনার দিন সোমবার ভোরে সুপারের বাসায় কাজের জন্য তাকে ডেকে নেওয়া হয়। কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, সুপারের বাসা থেকে কৌশলে পালিয়ে গেছেন।

ইতোমধ্যে তার পালানোর ঘটনায় জেলা কারাগার পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, কারাগার থেকে কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় গাইবান্ধা কারা কর্তৃপক্ষের কেউ মুখ খোলেনি। ঘটনার পর থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিষয়টি জানতে জেল সুপার জাবেদ মেহেদী ও জেলার মো. লাবলুকে মোবাইল ফোনে একাধিক কল দিলেও তারা রিসিভ করেনি।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম