গণমাধ্যম আয়নার মতো, সেই আয়নায় আমরা সবকিছু দেখি: ইসি রাশেদা

নীলফামারী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:২৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:২৯

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের একার পক্ষে সামলানো সম্ভব না। গণমাধ্যম আয়নার মতো। সেই আয়নায় আমরা সবকিছু দেখি। সাংবাদিকরা সহযোগিতা না করলে আমাদের একার পক্ষে এই নির্বাচনে কাজ করা কঠিন হয়ে যাবে। ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা ইতোমধ্যে সে পরিবেশ তৈরি করেছি।’

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রিজাইডিং অফিসার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে সাংবাদিকরা সিসি ক্যামেরার মতো কাজ করবে। এক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকরা ভোটকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবে। তবে এক্ষেত্রে যেন ভোটের কার্যক্রমে বিঘ্ন না ঘটে সেটি বিবেচনায় রাখতে হবে।’

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোটের পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রে একসঙ্গে দুই জন সাংবাদিকের বেশি দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারের অনুমতি লাগবে না।’ বিষয়টি শুধু অবগত করতে হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এম রাশেদুল হক প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম