শীতে কাঁপছে উত্তরের জনপদ, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮

লালমনিরহাট প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬

গত কয়েকদিনে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমছে। সন্ধ্যার পর নামছে ঘোর কুয়াশা। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা।

বুধবার (৩ জানুয়ারি) রংপুর বিভাগের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, আজ সকাল ৬টায় রংপুরে ১১.৯, তেঁতুলিয়ায় ৭.৮, কুড়িগ্রামে ১০.৫, দিনাজপুরে ৯.৬, নীলফামারীতে ১০.২,গাইবান্ধায় ১২.৩, লালমনিরহাটে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগীয় আবহাওয়া দফতরের তথ্যমতে, তাপমাত্রা আগামী কয়েকদিন নিম্নমুখী থাকবে।

এদিকে, গতকাল মঙ্গলবার রংপুরে ১২.১, তেঁতুলিয়ায় ১০.৯, কুড়িগ্রামে ১২.৮, দিনাজপুরে ১০.০, সৈয়দপুরে ৯.০, নীলফামারীর ডিমলায় ১১.৫, গাইবান্ধায় ১২.৫, লালমনিরহাট ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

লালমনিরহাটের স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে। দোকানিরাও বন্ধ করে ফেলছেন আগে আগেই।

বিকাশ নামের মোটরসাইকেল গ্যারেজের এক মালিক জানান, তার দোকানে প্রতিদিন ৫০ থেকে ৭০টি মোটরসাইকেল মেরামতসহ অন্যান্য কাজ করাতে নিয়ে আসে। তবে এই শীতে ১০টিও আসছে না।

নির্বাচনের কারণে কমে গেছে শীতের বস্ত্র বিতরণ। সরকারিভাবে কিছু বস্ত্র বিতরণ হলেও সেটা খুব বেশি নয়।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম