সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি পেলো ৫০ শিক্ষার্থী

লালমনিরহাট প্রতিনিধি
০৩ মার্চ ২০১৬, ০৫:০৪আপডেট : ০৩ মার্চ ২০১৬, ০৫:১০

সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি নিচ্ছেন এক শিক্ষার্থী সোনালী ব্যাংক লিমিটেডের সাড়ে সাত লাখ টাকার এককালীন নগদ শিক্ষা বৃত্তি পেলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস গরীব মেধাবী কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ও এককালীন ১৫ হাজার টাকা করে দেওয়া হয়।
কুড়িগ্রামের ২৭জন ও লালমনিরহাটের ২৩জন শিক্ষার্থী এ শিক্ষা বৃত্তির টাকা পেয়েছেন।  
সোনালী ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে বুধবার(২ মার্চ) দুপুরে লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) আতাউর রহমান প্রধান।

পাটগ্রাম উপজেলার পানবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে পাস করা শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী শিমু খাতুন সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তির টাকা পেয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার বাবা একজন দিন মুজুর। তিন বোনোর মধ্যে আমিই সবার বড়। ২০১৫ সালে এসএসসি পাস করে পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছি। ভীষণ কষ্টের মধ্যেও পড়াশুনা চালিয়ে যাচ্ছি। প্রতিবন্ধী হিসেবে আমি সমাজের কাছে বোঝা হয়ে থাকতে চাই না।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী