লুট হচ্ছে খাল খননের মাটি, হুমকির মুখে হাজারো গাছের চারা

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, ১০:০০আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১০:০০

কুড়িগ্রামের উলিপুরের পান্ডুল ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল খনন প্রকল্পের দুই ধারে রাখা মাটি লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। খালের দুই ধারে রোপণ করা বৃক্ষের সারি নষ্ট করে প্রতিদিন প্রকাশ্যে মাটি লুটের ঘটনা ঘটছে। এতে করে খাল খনন প্রকল্পের সুফল পাওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি খালের দুই ধারে রোপণ করা হাজারো বৃক্ষের চারা নষ্ট হওয়ার উপক্রমের পর্যায়ে।

পাউবো বলছে, ৬৪ জেলার অভ্যন্তরস্থ নদী-খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে পান্ডুল ইউনিয়নের চন্ডিযান এলাকায় ওই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের দুই ধারে প্রায় ১২০০ গাছের চারা রোপণ করা হয়েছে। কিন্তু প্রকল্প এলাকার দুইধার থেকে মাটি চুরি করে নিচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি এই প্রতিষ্ঠান।

সরেজমিন পান্ডুলের চন্ডিযান এলাকায় ঘুরে দেখা গেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রকল্প এলাকায় এক্সেভেটর দিয়ে খালের দুই ধারের মাটি তুলে তা ট্রাক্টর যোগে অন্যত্র নিয়ে যাচ্ছে। এই চক্রের মূলহোতা তা‌লেব ওর‌ফে টিয়া নামে এক ব্যক্তি। তিনি ওই খাল খনন প্রকল্পে ঠিকাদারের কর্মচারী হিসেবে কাজ করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় যুবক আতাউর বলেন, ‘প্রতিদিন ট্রাক্টরে করে খালের দুই ধারের মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়রা বাধা দিলেও লুটকারীরা তা শুনছেন না। দুই ধারের মাটি তুলে নিয়ে যাওয়ায় দুই ধারে লাগানো গাছের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়াও মাটি সরিয়ে নেওয়ার কারণে বর্ষা মৌসুমে খালের দুই ধারের আবাদি জমি ভেঙে যেতে পারে। এতে খাল খননের সুফলের পরিবর্তে উল্টো স্থানীয়দের ভোগান্তি বাড়বে। এভাবে মাটি লুট করা বন্ধ করার দাবি জানাই।’

তবে অভিযুক্ত তা‌লেব ওর‌ফে টিয়ার দাবি, ‘আমি মা‌টি সরিয়ে নেওয়ার সঙ্গে জড়িত নই। স্থানীয় এক‌টি মসজিদে কিছু মা‌টি নি‌য়ে যাওয়ার কথা শুনেছি।’

যদিও টিয়ার এমন দাবির সত্যতা পাওয়া যায়নি। স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মেশিন দি‌য়ে মা‌টি লুটের মূলহোতা টিয়া নিজে। তার প্রত্যক্ষ মদতে মা‌টি লুট করা হচ্ছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রকল্পের দুই ধারের মাটি চুরি করে নিয়ে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। আমরা থানায় অভিযোগ দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।’

এদিকে মাটি লুটের ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে প্রকল্প এলাকায় যান উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। তিনি মাটি লুটের ঘটনায় জড়িত দুটি ট্রাক্টর হাতেনাতে আটক করেন।

সহকারী কমিশনার কাজী মাহমুদুর রহমান বলেন, ‘মাটি লুটের মূলহোতাদের পাওয়া যায়নি। আমরা মাটি পরিবহনের দুটি ট্রাক্টর জব্দ করে নিয়ে এসেছি। জড়িত ব্যক্তিদের খুঁজের পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী