১০ ডিগ্রির ওপরে তাপমাত্রা, গাইবান্ধায় ‘দুই দিন’ স্কুল ছুটি

গাইবান্ধা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ০৩:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:০০

চলমান শৈত্যপ্রবাহের কারণে গাইবান্ধায় প্রাথমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সোমবার ও মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হাতে পাওয়া গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদের সই করা চিঠি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিন সকাল ৯টায় জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে উল্লেখ করে এই চিঠি ইস্যু করেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ চলমান থাকায় গাইবান্ধার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।

তাপমাত্রা স্বাভাবিক কিংবা আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়।

তবে সোমবার সকালে গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রের্কড করে রংপুর আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, সোমবার সকাল ৯টায় গাইবান্ধার তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

অন্যদিকে, জেলার উচ্চ মাধ্যমিক স্তরের সব বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনও নির্দেশনা পাওয়া যায়নি। তবে তীব্র শীতের কারণে অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে অংশ নিচ্ছে না।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
আজ থেকে ঈদের ছুটি শুরু
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের