তীব্র শীতের কারণে ঠাকুরগাঁওয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ১৪:০৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪:০৩

শৈত্যপ্রবাহ থেকে স্কুলশিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঠাকুরগাঁওয়ের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বুধ ও বৃহস্পতিবার ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হলেও ঠাকুরগাঁওয়ের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) পর্যন্ত ক্লাস চলেছে। দুই সপ্তাহে গতকালই প্রথম সূর্যের মুখ দেখা গেলেও আজ আবার ঘন কুয়াশায় আচ্ছন্ন ঠাকুরগাঁও। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। দায়িত্বশীলদের কোনও নির্দেশনা না পাওয়ায় স্কুল খোলা রেখেছে কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ বেড়েছে শিক্ষার্থীদের।

হিমালয়ের পাদদেশ-সংলগ্ন ঠাকুরগাঁও জেলাতে একদিন পরে আবার বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। ঝিরঝির করে ঝরছে কুয়াশা। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও কর্মজীবী মানুষ। কাজে বের হতে পারছেন না অনেকেই। বিপাকে পড়েছেন ছিন্নমূল ও দুস্থ মানুষ। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। অনেক যানবাহন দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিময়াসহ বাড়ছে শীতজনিত নানান রোগ। আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই।

জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলেও কোনও সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া তো আমরা স্কুল বন্ধ করতে পারি না।’

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অব্দুর রশীদ বলেন, ‘এ ব্যাপারে আমরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন বলেছেন। এখন পর্যন্ত স্কুল বন্ধ করার ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি।’

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার বলেন, ‘এইমাত্র আমরা নোটিশ দিলাম। তীব্র শীতের কারণে আগামী বুধ ও বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান