যাত্রী নিয়ে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন অটোরিকশাচালক

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৫:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৫:২৮

কুড়িগ্রামের রাজিবপুরে এনামুল হক (৫২) নামে এক মিশুক (ব্যাটারিচালিত অটোরিকশা) চালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধুলাউড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকার আবাদি জমি থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহত এনামুল হক জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মধ‌্য ইছাকুড়ি গ্রামের মেছের আলির ছেলে। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে তিনি ফেরি করে পণ‌্য বিক্রেতা এক যাত্রী নিয়ে রাজিবপুরের দিকে যান। পরে মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এনামুলের মিশুকটি পাওয়া যায়নি। যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা ব‌্যক্তি এনামুলকে হত‌্যা করে মিশুক নিয়ে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ ও নিহতের স্বজনরা।

রৌমারীর কর্তিমারী বাজার এলাকার প্রত‌্যক্ষদর্শী এক রিকশাচালক সালাম জানান, সোমবার বিকালে কর্তিমারী বাজারের কাছে এনামুলের রিকশায় এক যাত্রীকে দেখা গেছে। সঙ্গে দুটি কার্টুন ছিল। সম্ভবত ওই যাত্রী কোনও পণ‌্য ফেরি করে বিক্রি করতে এসেছিল। এরপর এনামুলকে আর দেখা যায়নি।

কর্তিমারী বাজার এলাকার লোকজন জানান, এনামুলের রিকশায় করে এক ব‌্যক্তি মাইকিং করে সাবান বিক্রি করেছিলেন। তিনি কোন কোম্পানির সাবান বিক্রি করেছেন তা স্পষ্ট করে জানাতে পারেননি কেউ।

এদিকে ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। স্থানীয় লোকজন ছাড়াও বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ যাচাই করছে পুলিশ।

রাজিবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানোর পর অটোচালককে জমিতে ফেলে রেখে গেছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা বিষয়টি তদন্ত করছি।’

ওসি আশিকুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম